ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঈদগাঁওতে ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের এক লবণ কারখানা থেকে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে ইসলামপুর এলাকার ইসমত আলী ভুট্টো, তারেকুর রহমান ও রবিউল ইসলাম।


শনিবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার এক লবণ কারখানায় এ অভিযান পরিচালিত হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে মাদক সেবনের সংবাদ পেয়ে উক্ত স্থানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। কারখানাটি ঘেরাও করে উক্ত তিনজনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করে ।


এ সময় ইয়াবা উদ্ধারের বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনাকারী দল মাদক সেবনে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেয়া হয়। অপর দুজন ও পলাতক একজনসহ তিনজনকে আসামী করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।


শিল্প এলাকার সচেতন লোকজন জানান,দীর্ঘদিন যাবত দেশের বৃহত্তম লবণ শিল্প এলাকা ইসলামপুর থেকে দেশের প্রত্যন্ত এলাকায় লবণ সরবরাহের আড়ালে সংঘবদ্ধ একটি চক্র দেশে জুড়ে মরণ নেশা ইয়াবা পাচার সিন্ডিকেট গড়ে তুলে। ইতিপূর্বে দেশের বিভিন্ন স্থানে লবণ পরিবহনের সাথে ইয়াবাসহ অনেকে আটকও হয়।

Tag
আরও খবর