দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-09-2022 11:57:30 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক 


আগের দুইদিনের ধারাবাহিকতায় সোমবারও দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫২৮ পয়েন্টে।


সূচকের নেতিবাচক প্রবণতার মধ্যেও দাম অপরিবর্তিত রয়েছে বেশিভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে মাত্র ১২৪ টির, কমেছে ১১৫ টি এবং অপরিবর্তিত ছিল ১৩৯ টির দাম।  


আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৬০ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৩৩০ কোটি টাকা কম। আজও লেনদেন শীর্ষ রয়েছে বেক্সিমকো লিমিটেড। প্রতিষ্ঠানটির ১৯৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার বেচাকেনা হয় ১৫৪ কোটি ৩৩ লাখ টাকার। এই দুই কোম্পানির শেয়ার হাতবদলে লেনদেন হয় প্রায় ৩৫২ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২৫ শতাংশ। মূলত. গত এক সপ্তাহ ধরে বেক্সিমকো ও ওরিয়ন গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে আগ্রহ দেখাচ্ছেন বিনিয়োগকারীরা।


অন্যদিকে লেনদেন ও সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে ডিএসইর এসএমই বোর্ডের লেনদেন। আজ ডিএসএমই-এক্স ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭৯৭ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২টির কমেছে ১টির দর।


অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৭ কোটি ৯২ লাখ টাকা। যা আগের দিন চেয়ে সাড়ে ১৩ কোটি টাকা কম। 



আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১২ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে