রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ঈদগাঁওতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই গ্রেপ্তার

 কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদককার্বীকে গ্রেপ্তার করেছেম পুলিশ। ৮ জুলাই শনিবার দিবাগত রাতে উপজেলা লবণ শিল্প এলাকার হাজী সল্ট নামের একটি মিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ধৃত করে বলে জানান স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা যায় গভীর রাতে মাদক সেবনের সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ইয়াবা পাচারকারী চক্রের সদস্য পালিয়ে যায়। মিলটি ঘেরাও করে ভু্ট্রো, তারেক, রবিউলকে হাতে নাতে আটক করে। পরে তাদের হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ।

এদিকে স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত ইয়াবা পাচারকারী। তারা ইতিপূর্বে বিভিন্ন স্থানে আটক হয়ে কারাভোগ করছিল। এদিন রাতে লবণ বোঝাই ট্রাক যোগে পাচারের উদ্দেশ্য মজুদ করে রাখছিল প্রায় ১ লাখ পিস ইয়াবা। ধারণা করা হচ্ছে বিপুল পরিমাণ ইয়াবার সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। সচেতন মহলের মতে, অনেক সময় মাদক সেবনের সংবাদ পুলিশকে জানালেও রহস্যজনক ভূমিকা পালন করে, কিন্তু হাজী সল্টে অভিযানের চিত্র ভিন্ন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ধর্মের ছড়ার জাফর হাজীর ছেলে ইসমত আলী ভুট্টোসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের মধ্যে একই এলাকার তারেকুর রহমান ও রবিউল ইসলাম নামের দুইজন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের প্রথমে আটক করা হয় হাজী সল্ট নামের মিল থেকে, পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়িঘরে মজুদ করে রাখা প্রায় লক্ষাধিক পিস ইয়াবা উদ্ধার করে।

ইসলামপুর ইউনিয়নের কয়েকজন ব্যক্তি জানান,এজাহারে ইয়াবার পরিমাণ কম দেখাতে বিপুল পরিমাণ মোটা অংকের টাকার লেনদেন করেছে স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে ইতিপূর্বে পুলিশের নাম ভাঙিয়ে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ঈদগাঁও থানার ওসি গোলাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ধৃত করা হয়। এ সময় ৪০/৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট মাদক মামলায় তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা৷

Tag
আরও খবর