ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ


যবিপ্রবি প্রতিনিধিঃ


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি মেডিসিন অনুষদের (ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ) সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


রবিবার (৯ জুলাই) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিসে আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।




অফিস আদেশ এ বলা হয়েছে, যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের (ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে) সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে যবিপ্রবি RULES OF

DISCIPLINE FOR STUDENTS এর আলোকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল প্রকার

রাজনৈতিক কর্মকান্ড (সভা, সমাবেশ, মিছিল এবং রাজনৈতিক পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড স্থাপন ও প্রদর্শন) বন্ধ ঘোষণা করা

হলো। এই আদেশ অমান্যকারী শিক্ষার্থী/শিক্ষার্থীদের বিরুদ্ধে যবিপ্রবি RULES OF DISCIPLINE FOR STUDENTS এর বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যদি কোনো শিক্ষার্থী/শিক্ষার্থীরা অন্য কোনো শিক্ষার্থীকে/শিক্ষার্থীদেরকে রাজনৈতিক কর্মকান্ড পালনে জোরপূর্বক বাধ্য করে তাহলে বাধ্যকারী শিক্ষার্থী/শিক্ষার্থীদের বিরুদ্ধেও যবিপ্রবি RULES OF DISCIPLINE FOR STUDENTS এর

বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


শিক্ষার্থীদের আবাসিক হলে অবস্থান নিয়ে আরেক অফিস আদেশে বলা হয়েছে,  বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের আবাসিক হলসমূহে অবস্থানকারী সকল

শিক্ষার্থীকে পরবর্তী

আদেশ না দেওয়া পর্যন্ত ভেটেরিনারি মেডিসিন অনুষদের (ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ) প্রবেশদ্বার রাত ০৮:৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। এমতাবস্থায়, সকল আবাসিক শিক্ষার্থীদেরকে উল্লিখিত সময়ের মধ্যে অবশ্যই ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। এই নির্দেশনা

অমান্যকারী শিক্ষার্থী/শিক্ষার্থীদের বিরুদ্ধে যবিপ্রবি RULES OF DISCIPLINE FOR STUDENTS এর বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা

গ্রহণ করা হবে।

Tag
আরও খবর