আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত নাসির উদ্দিন ৩ দিনের রিমান্ডে !


ঠাকুরগাঁও  জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলায় অদম্য বাংলাদেশ কর্ণার সহ অফিসের জানালার কাচ ভাংচুর করার ঘটনায় মামলা দায়ের করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির রেজওয়ানুল ইসলাম প্রধান বাদী হয়ে ঐ দিনই ঠাকুরগাঁও সদর থানায় গ্রেফতারকৃত নাসির উদ্দীন (২৫) এর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামী করে এ মামলাটি দায়ের করেন। ৯ জুলাই রোববার নাসির উদ্দিনকে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগার আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস,আই (নি:) হিরনময় চন্দ্র তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আদালত সূত্রে জানা যায়,  ৮ জুলাই শনিবার সকাল সাড়ে ৮টায় ঐ যুবক ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার অদম্য বাংলাদেশ কর্নার সহ বিভিন্ন দপ্তরের জানালার কাঁচ ভেঙ্গে দেয়। তাকে ধরতে গিয়ে ঠাকুরগাঁও সদর থানার এস,আই মামুনুর রশিদ ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের নৈশ প্রহরী হরকান্ত বর্মন আহত হন। নাসির উদ্দিন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের সীমান্তবর্তী মারাধার গ্রামের মৃত আব্দুল লফিতের ছেলে। ঘটনার পর পরই দ্রুত ঘটনাস্থলে আসেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান সহ ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যগণ। কয়েকটি গোয়েন্দা সংস্থা যেমন, সিআইডি, পিবিআই, ডিবি পুলিশও ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত ও তথ্য সংগ্রহ করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার এস,আই (নি:) হিরনময় চন্দ্র বলেন, বিজ্ঞ আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারা তৎ সহ পেনাল কোড ১৮৬০ এর দন্ডবিধি ১৮৬, ৩৫৩, ৩৩৩, ৩০৭ ধারায় অপরাধের বিষয়ে মামলা হয়েছে। (আন্তর্ঘাত মূলক কার্যক্রমের মাধ্যমে সরকারী ভবনের তালা ভেঙ্গে অনধিকার প্রবেশ করত: আসবাবপত্র থাইগ্লাস ভাঙ্গচুর এবং সরকারী কর্তব্য কাজে বাধা দান গুরুতর আঘাত করার অপরাধ)। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে ৬ লাখ ৯০ হাজার টাকা।

Tag
আরও খবর