নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

টেকনাফ স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে পণ্য উঠানামা বন্ধ

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ধর্মঘটে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। রবিবার (৯ জুলাই) সকাল থেকে ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এ কারণে মিয়ানমার থেকে নদীপথে টেকনাফ স্থলবন্দরে স্তূপ করে রাখা মালামাল উঠানামা বন্ধ রয়েছে। স্থলবন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক যায়নি। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।


এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘স্থলবন্দরে কর্মবিরতির খবর শুনেছি। দ্রুত ট্রাক মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে সমাধানের চেষ্টা করা হবে।


স্থলবন্দরে গিয়ে সব কার্যক্রম বন্ধ দেখা গেছে। কোনো ধরনের মালামাল উঠানামা করেনি। তবে সকালে সাড়ে তিন হাজার আদার বস্তা নিয়ে একটি ট্রলার মিয়ানমার থেকে নদীপথে এসে টেকনাফ স্থলবন্দরের ঘাটে পৌঁছে। শ্রমিক না থাকায় আদাভর্তি ট্রলারটি জেটিঘাটে নোঙর করে আছে।



টেকনাফ স্থলবন্দরের শ্রমিক নেতা আজগর মাঝি বলেন, কোরবানির ঈদের কাঠভর্তি একটি ট্রাক আটকের ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ট্রাক মালিকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। যার ফলে স্থলবন্দরে কার্যক্রম বন্ধ রয়েছে। শুনেছি ধর্মঘট চলছে।’


এ প্রসঙ্গে টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘ট্রাক না পাওয়ায় আমরা (ব্যবসায়ীরা) মালামাল খালাস করতে পারিনি। ব্যবসায়ীদের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না।’


খোঁজ নিয়ে জানা গেছে, বন্দর কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ার পরও ট্রাক চালক-শ্রমিকদের বিশ্রামাগার, পার্কিংয়ের কোনো ব্যবস্থা না থাকাসহ হয়রানির অভিযোগে এ ধর্মঘট চলছে। তবে এর পেছনে মূল নেপথ্য ব্যবসায়ীদের ভূমিকা বলে জানা গেছে। এছাড়া ট্রাক শ্রমিকের কিছু অসাধু লোকজন স্থলবন্দর থেকে মালবাহী ট্রাক বের করে নিরাপদ স্থানে গিয়ে মাদক বহন করে থাকে। এ নিয়ে তাদের মধ্যেও দ্বন্দ্ব রয়েছে।


টেকনাফ ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব জাফর আহমেদ বলেন, ‘চালক-শ্রমিকদের বিশ্রামাগার, পার্কিংয়ের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানানো হলেও স্থলবন্দর কর্তৃপক্ষ দাবিগুলো পূরণ করছে না। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মরতি পালন করছি। আমরা আশা করছি বন্দর কর্তৃপক্ষ শিগগিরই এসব সমস্যা সমাধান করবেন।’



টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘শ্রমিক না আসার কারণে সকাল থেকে স্থলবন্দরে পণ্য উঠানামা বন্ধ রয়েছে। কিন্তু কারা কি কারণে ধর্মঘট ডেকেছে সে বিষয়ে আমরা জানি না। কেউ এ বিষয়ে আমাদের জানায়নি।

Tag
আরও খবর