নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ভিডিও বার্তায় সাংবাদিকদের হুমকি দিলেন আরসা

রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধ-সংঘর্ষ নিয়ে সংবাদ পরিবেশনের কারণে বাংলাদেশি সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে রোহিঙ্গাদের উগ্রপন্থী সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)। গেল শুক্রবার (৭ জুলাই) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আরেক রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসওর সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে প্রাণ হারায় আরসার ৫ সদস্য।


আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে এই সংবাদ প্রচারের পর রোহিঙ্গা কেন্দ্রিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরসার সদস্যরা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমকে দোষারোপ করে সাংবাদিকদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন নেতিবাচক বার্তা ছড়িয়ে দিতে থাকে।


এক স্থানীয় সাংবাদিকের মুঠোফোন নম্বর দিয়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো হয় অডিও বার্তা।


রোহিঙ্গা ভাষায় পাঠানো অজ্ঞাত এক ব্যক্তির এরকম একটি উস্কানিমূলক অডিও ও ভিডিও বার্তা পাওয়া গেছে।


বার্তায় জনৈক ব্যক্তি ওই সাংবাদিকের লেখা প্রতিবেদনকে উদ্দেশ্য করে আরসা নাকি আরএসও হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কাছে জিজ্ঞেস করার জন্য আরসার সদস্যদের নির্দেশ দেন। বার্তায় বলা হয়, তোমরা তাকে ভিডিওগুলো পাঠাও আরসায় মারছে নাকি আরএসও মারছে তাকে প্রমাণ দাও, জানতে চাও- তুই মিথ্যা কথা কেন লিখিস? তোমরা তাকে জিজ্ঞেস করো, আমি করেছি।’ (রোহিঙ্গা ভাষা থেকে অনুবাদকৃত)।


উখিয়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ওবাইদুল হক চৌধুরী বলেন, আমার সম্পাদিত অনলাইন পোর্টাল উখিয়া নিউজে অন্যান্য গণমাধ্যমের মতো সংঘর্ষের সংবাদটি আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী প্রকাশ করা হয়। এরপর থেকে রোহিঙ্গা সন্ত্রাসীরা আমাকে হোয়াটসঅ্যাপে কল মেসেজ দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে।


প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে এই সাংবাদিক বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পাশেই আমার নিবাস, আমি আমার নিরাপত্তা নিয়ে আতংকে আছি। তারা যেকোনো কিছু করতে পারে।


এদিকে ওই একই ব্যক্তি ইউটিউবে একটি ভিডিও বার্তায় আরসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বাংলাদেশের বিশেষ করে কক্সবাজারের সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নানা ধরণের হুমকি দেন। সাংবাদিকদের শেষ করে দিতে আহ্বান জানান।


এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এপিবিএন বলছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয়।


৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, আরসা, আরএসও, নবী হোসেন গ্রুপসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে আসছে। যারাই গ্রুপগুলোর অপরাধ কর্মকাণ্ডে বাধা হয়ে দাঁড়ায়, তাদের দেয়া হয় হুমকি।


ইতোপূর্বে এপিবিএন সদস্যদেরও তারা হুমকি দিয়েছিল জানিয়ে এই কর্মকর্তা বলেন, এটি নিয়ে ভয়ের বা আতংকের কিছু নেই, ক্যাম্পে সন্ত্রাসীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বদ্ধ পরিকর। তাদের আইনের আওতায় আনতে সার্বক্ষণিক আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি।


উল্লেখ্য, শুক্রবার ভোরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে পাঁচজন নিহত হন। তাঁরা সবাই আরসার সদস্য বলে ধারণা করছে পুলিশ।


এদিকে শুক্রবার ভোরের সংঘর্ষের পর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

Tag
আরও খবর