চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

জনগণকে এত সুবিধা অতীতে কোনো সরকার দেয়নি-এ্যাডভোকেট আফজাল হোসেন

জনগণকে এত সুবিধা অতীতে কোনো সরকার দেয়নি- আফজাল হোসেন

"প্রতিটি ইউনিয়নে ৪ থেকে ৬ হাজার মানুষ কোনো না কোনো ভাবে সরকারি সুবিধা নিচ্ছে। অতীতে বিএনপি, জাতীয় পার্টি সহ এদেশে অনেক সরকার ছিলো। কিন্তু এই রকম বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মৎস্য ভাতাসহ আরো অনেক ভাতা এবং ভিজিডি-ভিজিএফ এর চাল, স্বল্পমুল্যে টিসিবি পন্য, ৪০ দিনের কর্মসূচি, আশ্রয়ন প্রকল্পসহ জনগনকে এত সুবিধা অতীতে কোনো সরকার দেয়নি।" 

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন শেখ হাসিনা সরকারের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষকে ভালোবাসেন ও সম্মান করেন, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে সেজন্য সবসময় সাহায্যের হাতটি বাড়িয়ে দেন। এটি অন্য কোনো সরকার করেননি। যে সরকার এই কাজটি করে, অবশ্যই তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে।

তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে শেখ হাসিনা সরকারকে আগামীতে সরকার পরিচালনার জন্য টিকিয়ে রাখতে হবে। তাহলেই তিনি সারাদেশের মানুষের জন্য যত উন্নয়ন কর্মযজ্ঞ করছে, সেই কর্মযজ্ঞ অব্যাহত থাকবে।


সোমবার (১০ জুলাই ) সকাল ১০ টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে (নতুন) এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, শ্রম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহীন মিয়া ও মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জুয়েল প্রমুখ। সভার সঞ্চালনা করেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা জালাল জোমাদ্দার। 

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মসূচির উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর