কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জামায়াতের নেতা থেকে এখন ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি, কমিটি অনুমোদন সম্পর্কে জানে না জেলা কমিটি

আদর্শের দিক থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করলেও জামায়াতে ইসলামী ও বিএনপির সাবেক নেতাকর্মীরা পক্ষ বদলে শ্রমিক লীগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগ দিচ্ছেন। শুধু শ্রমিক লীগ নয়, মূল দল আওয়ামী লীগের বিভিন্ন পদেও জামায়াত-বিএনপির নেতাকর্মীরা উল্লেখযোগ্য সংখ্যায় যোগ দিচ্ছেন বলে সারাদেশ থেকে খবর পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত-বিএনপি ও শিবিরের নেতাকর্মীদের দলে অন্তর্ভুক্তি আওয়ামী লীগের জন্য অদূর ভবিষ্যতে ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। টেকনাফ উপজেলাতে জামায়াত-বিএনপির নেতাদের শ্রমিকলীগ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক বছর ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে বিস্তর আলোচনা-সমালোচনা হলেও বিষয়টি এখন আর কানাঘুষা কিংবা সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। সর্বশেষ টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শ্রমিকলীগের কমিটিতে সভাপতি পদে সাবেক জামাত ও বিএনপি নেতা জাহাঙ্গীর ‘র অন্তর্ভুক্তি নিয়ে শ্রমিকলীগের ভেতরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সংগঠনের ভেতরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। আ.লীগ পরিবারের লোকজন বলছেন যে জাহাঙ্গীর কোনদিন নৌকার স্লোগান দেন নাই নৌকার বিরোধিতা করেছে সে এখন ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি বনে যাওয়া এটি দলের জন্য অশনি সংকেত ছাড়া কিছু নই।


সোমবার (১০জুলাই) জাতীয় শ্রমিক লীগ হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড জাহাঙ্গীর সভাপতি ও জয়নাল আবেদীন কে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে জানানো হয়, সংগঠনটির চলমান কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সুপারিশক্রমে নবগঠিত কমিটি অনুমোদন করা হলো। এ কমিটির সভাপতি হিসাবে মনোনীত করা হয় জাহাঙ্গীর কে। যিনি দীর্ঘদিন জামাত বিএনপি রাজনীতির সাথে জড়িত। ২০১৮সালে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরোধীতা ও নৌকার মনোনীত প্রার্থীর ওপর হামলা করে। এদিকে জাহাঙ্গীর কে ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি করায় পদ বঞ্চিত দলের নিবেদিত কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাস এখন তোলপাড় চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক লীগ নেতা বলেন,যে জাহাঙ্গীর কোনদিন নৌকার স্লোগান দেন নাই সে এখন সভাপতি বনে যাওয়া কোনদিন আমরা মেনে নিতে পারবো না। এই জাহাঙ্গীর সে সময়ের ছাত্রলীগ নেতা ফরিদুল আলম জুয়েল যখন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে তখন ৩নং ওয়ার্ড উনছিপ্রাং সরকারি প্রা.বিদ্যালয় কেন্দ্র জুয়েলের ওপর হামলা ও তার জাহাঙ্গীর ও তার ভাই আব্দুল মালেক। তারা এখন আওয়ামী লীগ বনে যাওয়া মানে অশনিসংকেত।


এই বিষয়ে জানতে চাইলে জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক সোহেল উদ্দিন রানা বলেন, হোয়াইক্যং ৩নং ওয়ার্ডে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে সেটি আমাদের জানা নেই। কে বা কারা এই কমিটি দিল। আমি উপজেলা কমিটি থেকে কল দিচ্ছি। তবে জাহাঙ্গীর কে যদি কমিটির সভাপতি করা হয় সে কমিটি বিলুপ্তি ঘোষণা করা হবে। শ্রমিকলীগে কোন হাইব্রিড নেতার স্থান হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

Tag
আরও খবর