রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

তজুমদ্দিনে ট্যাব ও অনুদানের চেক বিতরণ করেন এমপি শাওন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যেগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গঠনের লক্ষ্যে ১৭টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১১৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।

সোমবার  (১০জুলাই) বিকাল ৫ ঘটিকায় উপজেলা আধুনিক অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর এসব উপহার তুলে দেন।

এসময় এমপি শাওন বলেন, আমাদের বর্তমান প্রজন্ম যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে  আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে।  আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে সুনাগরিক হতে পারে সেই ভাবেই তাদের গড়ে তুলতে হবে। যাতে তারা উন্নত বিশ্বের  সঙ্গে শুধু তাল মিলিয়েই চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেন আয়ত্ত করতে পারে।

এছাড়াও সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা  সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে তজুমদ্দিনে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হয়।

তজুমদ্দিন  উপজেলা সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৯ লক্ষ টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায়  উপজেলার  ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদাণ করা হয়।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শীলা,সবাজসেবা অফিসার মো: ছিদ্দিকুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মোঃ হোসেন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দসহ আওয়ামিলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে