গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৎস্য অধিদপ্তরের পোনামাছ অবমুক্তকরণ

ফাইল ছবি


জয়পুরহাটের আক্কেলপুরে জলাশয়, প্লাবন ভূমি, বর্ষায় প্লাবিত ধান ক্ষেত ও সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে। 


সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আক্কেলপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন।


পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকছেদ আলী, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর আতিকুজ্জামান মুন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোশফিকুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) রহিমা সুলতানা, ক্ষেত সহকারী (এনএটিপি-২) হারুন অর রশিদ, অফিস সহকারী মাহমুদল হাসান প্রমুখ।

২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্য দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্লাবন ভূমি, বর্ষায় প্লাবিত ধান ক্ষেত ও সরকারি- বেসরকারি প্রাতিষ্ঠানিক ১৫টি জলাশয়ে প্রায় ২শত ৫৫ কেজি রুই, কাতলা, মৃগেলজাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।



আরও খবর