শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ

জয়পুরহাট

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ

জয়পুরহাট সদরের কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রউফের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে নিয়মিত যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। রোববার ১১ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী।

লিখিত অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত ৩১ আগস্ট বুধবার দশম শ্রেণির শিক্ষক আব্দুর রউফ। তিনি ২ টা মোবাইল ফোন ব্যবহার করে শিক্ষার্থীদের নোংড়া ও অশ্লীলতা ভিডিও দেখান। সেই সাথে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সময় নোংড়া ও খারাপ কথা উত্তপ্ত করেন। ছাত্রীদের শরীরে খারাপ ভাবে স্পর্শ করার চেষ্টা করেন। এমনকি ছাত্রীদের শরীর নিয়ে খারাপ মন্তব্য করেন। এতে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন হওয়ার উপক্রম হওয়ায় তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

অভিযোগের ভিত্তিতে সোমবার (১২ সেপ্টেম্বর)  সকাল থেকে তদন্ত শুরু করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কালেক্টরেট বিদ্যালয়ের একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, শিক্ষক জাতি গঠনের কারিগর।  ফলে শিক্ষকরা বাবার আসনে  থাকেন। সেই শিক্ষকরাই যদি শিক্ষার্থীদের যৌন হয়রানি করেন তাহলে এ লজ্জা জাতির। অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার করার দাবি করেন তারা।

অভিযুক্ত শিক্ষক আব্দুর রউফের সাথে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। 

জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল আলম বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পেয়েই বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসকে বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।

জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মো. শরীফুল ইসলাম বলেন, অ়ভিযোগ পেয়েই তদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছি। তদন্ত চলছে। তদন্তে প্রমাণ মিললেই অভিযুক্ত শিক্ষক আব্দুর রউফের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।



আরও খবর