চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান হলেন আনোয়ার হোসেন


 বানিয়াচংয়ে স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন তিনি। মোঃ আনোয়ার হোসেন উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।


পাশাপাশি ৫/৬ নং বাজার হাসপাতালে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা বিশাতা কালাম হ্যাপি সেবা দিয়ে উপজেলায় শ্রেষ্ঠ হয়েছেন। মোঃ আনোয়ার হোসেন ও বিশাতা কালাম হ্যাপি ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কালাম এঁর সন্তান।


তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একে এম হাদী।


এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. শামীমা আক্তার,

মেডিক্যাল অফিসার ডা. মোসাম্মৎ নাজমুন্নাহার জলি ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন। উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া,


দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শিব্বির আহমদ আরজু, ইউপি সচিব মোঃ ফয়ছল মিয়া, তথ্য উদ্যোক্তা আনসার আলী, কৃষকলীগ নেতা মোঃ কাউছার আহমেদ ও পরিবার কল্যাণ পরিদর্শক মোঃ নাজমুল হোসেন প্রমুখ।

আরও খবর