রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

কক্সবাজারে অটোরিক্সা উল্টে প্রাণ গেল এনজিও কর্মকর্তার

কক্সবাজারের চকরিয়ায় সিএনজিচালিত অটোরিক্সা উল্টে গোলাম রহমান (৪৭) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের চোঁয়ারফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত গোলাম রহমান পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকার কালা মিয়ার ছেলে ও এনজিও সংস্থা কোস্টের কর্মকর্তা।



নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য সাইফুল্লাহ জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ডুলাহাজারা কর্মস্থলে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় উঠে গোলাম রহমান। অটোরিক্সা চিরিঙ্গা-বদরখালী সড়কের চোয়ারফাঁড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। এসময় গুরুতর আহত হন গোলাম রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, দুর্ঘটনার কোন খবর আমার জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।

Tag
আরও খবর