রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

টেকনাফে অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাহিরে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মৃতূেহ উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন চাকমারকুল-২১ নম্বর ক্যাম্পের ই/২ ব্লকের কাঁটাতারের বাহিরে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ওসি বলেন,মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল- ২১ নম্বর ক্যাম্পের কাঁটাতারের ৪০০ মিটারের বাহিরে অর্ধগলিত হাত-পা বাঁধা অবস্থায় পুলিশের একটি টিম অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেন।ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে মৃতদেহটি রেখে চলে গেছে। আমরা এই নারীর মৃতদেহের পরিচয় সনাক্তে চেস্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন,মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ প্রক্রিয়াধীন বলে তিনি জানায়।

চাকমারকুল ২১ নং ক্যাম্পের মাঝি আজিজুল হক বলেন,দুপুরে দিকে অর্ধগলিত এক নারীর মৃতদেহ চাকমারকুল ক্যাম্পের কাঁটাতারের বাহিরে চাষের জমিতে পড়ে থাকতে দেখা যায়।

এরপর আমরা ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশকে খবর দিয়েছি। এই নারীর মৃতদেহের পরিচয় সনাক্ত করতে পারি নাই।তবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত নারীটি রোহিঙ্গা হতে পারে

Tag
আরও খবর