বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ অনুষ্ঠিত



জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সৃজনশীল মেধা অন্বেষণের পুরস্কার বিতরণ  উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পর্যায়ের এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,  শিক্ষার্থীদের মধ্যে  অনুষ্ঠিত হয়।


নোয়াখালীর জেলার চাটখিলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ মঙ্গলবার  (১১ই জুলাই) বিকেল উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি ছিলেন  মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল্লাহ চৌধুরী, একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন, চাটখিল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক ফারুক হোসেন সহ  উপজেলার  সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রী ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান ও অন্যান্য  সিনিয়র শিক্ষকবৃন্দ। 


প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নের বিষয়ে আলোচনা রাখেন। 


উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে চাটখিল মহিলা ডিগ্রী কলেজ উপজেলায় শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়। মাদ্রাসাগুলোর মধ্যে কড়িহাটি ফাজিল মাদ্রাসা এবং চাটখিলের একমাত্র টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ তাদের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়। এই প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। 


উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন, শ্রেষ্ঠ গার্ড গাইড শিক্ষিকা নির্বাচিত হন ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হাসিনা আক্তার। শ্রেষ্ঠ স্কাউট ছাত্র ও আরো তিনটি ইভেন্টে শ্রেষ্ঠ নির্বাচিত হয় ওই বিদ্যালয়ের ছাত্র আব্দুল মনিব। শ্রেষ্ঠ গার্ল গাইড ওই বিদ্যালয়েরই একজন ছাত্রী নির্বাচিত হয়।  এদের প্রত্যেককে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। 


এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন  ইভেন্টে যে সকল শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান  শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে তাদের প্রত্যেককে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয় এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণে বিভিন্ন ইভেন্টে যে সকল শিক্ষার্থী শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে তাদের প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়।

আরও খবর