রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

রোহিঙ্গাদের দিয়ে কাজ করাচ্ছে “কক্সবাজার দক্ষিণ বন বিভাগ” কাজে আসা ১৮জন রোহিঙ্গা স্থানীয়দের হাতে আটক

কক্সবাজারে রোহিঙ্গাদের দিয়ে কাজ করাচ্ছে “কক্সবাজার দক্ষিণ বন বিভাগ” কাজে আসা ১৮জন রোহিঙ্গা স্থানীয়দের হাতে আটক

কক্সবাজারের উখিয়া শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের বিনিময়ে আসা ১৮ থেকে ২৫ জন রোহিঙ্গা উখিয়ার ইনানীতে আটক করেছে স্থানীয়রা।


মঙ্গলবার (১১ জুলাই) ২০২৩ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকার দিকে ইনানী বাজার ষ্টেশনে ১৮জন রোহিঙ্গা শ্রমিককে আটক করা হয়।


আটককৃত রোহিঙ্গারা জানায়, গত ০৫ জুলাই পাহাড়ে জঙ্গল কাটা ও পাহাড়ে বৃক্ষরোপনের কাজের জন্য কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জ কর্মকর্তা আব্দুল আউয়ালের নির্দেশনায় ইনানী বিট কর্মকর্তা তাদের রোহিঙ্গাদের ক্যাম্প থেকে নিয়ে এসে শ্রমিক হিসেবে কাজের জন্য পাহাড়ে এক সাপ্তাহ অবস্থান করে আসছে রোহিঙ্গারা।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ইনানী বিট কর্মকর্তার নেতৃত্বে বালুখালী ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে কাজ করাচ্ছে বলে জানায় রোহিঙ্গারা। রোহিঙ্গা শ্রমিক বালুখালী এম/ ০৫ ব্লকের বাসিন্দা মোঃ হাকিম (৩৫), এবং বালুখালী ক্যাম্প-১৬ সি/ব্লকের মোঃ শাহাদাৎ (২৬) সহ বিভিন্ন ক্যাম্প থেকে আসা ১৮জন রোহিঙ্গা আটক করা হয়।


স্থানীয়রা জানায়, রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন মার্ডার সহ নানান সহনশীকতায় ছড়িয়ে পড়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তবে গত কয়েকদিন আগে পাঁইভ মার্ডার সহ পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে সেই রোহিঙ্গা সন্ত্রাসীরা। এমন ভয়াবহ পরিস্থিতিতে রোহিঙ্গা শ্রমিকদের আমাদের এলাকায় নিয়ে আসে রাতজাগা অবস্থান করে বৃক্ষরোপণ করাতে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা।


কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জ কর্মকর্তা আব্দুল আউয়াল দাবী করে জানিয়েছে, সরকারি বনবিভাগের পাহাড়ে বৃক্ষরোপণ করার জন্য রোহিঙ্গাদের ক্যাম্প থেকে আনা হয়েছে। তবে মঙ্গলবার সকালে রোহিঙ্গা শ্রমিকরা এক সাপ্তাহ পাহাড়ে বৃক্ষরোপণ ও অবস্থান শেষে রাস্তায় নেমে আসার পরপরই স্থানীয়রা তাদের আটক করে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রতিক্রিয়া চলছে।

Tag
আরও খবর