চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত এক

নিহত আকাশ

রাজধানী ঢাকার সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ‍্যাংয়ের হামলার ঘটনায় আহত আকাশ মাহমুদ (২২) চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন। এঘটনায় আহত আরো তিনজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

বুধবার (১২ জুলাই) আহত একজনের মৃত্যুর বিষয়টি আমাদের কে নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ আলী। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান সংঘর্ষে আহত আকাশ।

নিহত আকাশ মাহামুদ(২২) মানিকগঞ্জ জেলার শিবালয় থানার কল‍্যানপুর গ্রামের আবুল বাশার মিয়ার ছেলে। সে সাভারের ব‍্যাংক কলোনী কাস্টম রোডে ভাড়া থেকে একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো।

এর আগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজ্জাক প্লাজা ও সুপার ক্লিনিক সংলগ্ন একটি খাবার হোটেলের ভেতর পিনিক রাব্বি গ্রুপ ও হৃদয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে পিনিক রাব্বি গ্রুপের ৪ জন আহত হন।

আহতরা হলেন- ইয়াসিন (২২) , সোহাগ (২১)। তবে অন্য ২ জনের কোন তথ্য পাওয়া যায় নি।

অভিযুক্তরা হলেন কিশোর গ্যাং লিডার হৃদয় (২২), আকাশ (২১), নুর উদ্দিন (২২) ও জনি (২১) সহ আরও আট থেকে ১০ জন সদস্য।

নিহেতর বাবা আবুল বাশার মিয়া আমাদেরকে জানায় , আকাশ একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো। সে অফিসের টাকা বুঝিয়ে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর রাত আটটায় জানতে পারি হৃদয় গ্রুপের লোকজন তাকে কুপিয়ে আহত করেছে। আজ সকালে আকাশ মারা যায়। আমি দোষীদের অবিলম্বে গ্রেফতার করে আমার ছেলেকে হত্যার শাস্তি দাবী করছি।

এলাকাবাসী জানায় পিনিক রাব্বি ও হৃদয় সন্ত্রাসী কার্যক্রমের সাথে সরাসরি জড়িত। দুই গ্রুপের সদস্যরাই চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে চলেছে। তাদের জন্য সর্বদা আতংকে থাকতে হয় এলাকাবাসীর। নুরুদ্দিন নামের এক ব্যক্তি এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ পরিদর্শক সুদীপ কুমার গোপ সাংবাদিকদের জানান, ঘটনার পর দুজনেক গ্রেফতার করা হয়েছিল। তদন্তের স্বার্থে পরিচিয় দেয়া যাচ্ছে না। বাকীদের গ্রেফতারে অভিযান অব‍্যহত আছে।

প্রসঙ্গত, কিশোর গ্যাংয়ের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পিনিক রাব্বি ও হৃদয় গ্রুপের মধ্যে গত ৯ জুলাই সংঘর্ষ হয়। এতে পিনিক রাব্বি গ্রুপের ৪ জন আহত হলে তাদের মধ্যে একজন মারা যায়।

আরও খবর