নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

মহেশখালীতে ধলঘাটা ইউপি পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ২নং ধলঘাটা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ১২ ই জুলাই বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।


প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), জেলা নির্বাচন অফিসার মোঃ শাহাদত হোসাইন।



উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম শাকিল আহাম্মদ, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএফএম শামীম, সহকারী পুলিশ সুপার মহেশখালী-কুতুবদিয়া সার্কেল রাম প্রসাদ ভক্ত। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী থানার ওসি প্রণব চৌধরী, কক্সবাজার সদর এর নির্বাচন অফিসার শিমুল শর্মা, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ’সহ ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।


এসময় প্রশিক্ষণার্থী কর্মকর্তাদেরকে সততা, নিরপেক্ষতা এবং সাহসিকতার সাথে তাদের প্রতি অর্পিত পবিত্র দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।


উল্লেখ্য, আগামী ১৭ ই জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী ৯টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৮৯৯ জন। এরমধ্যে পুরুষ ৫ হাজার ৪১৪ ও নারী ৪ হাজার ৪৮৫ জন। মোট কেন্দ্র ৯টি এবং ভোটকক্ষ ২৮টি।

Tag
আরও খবর