নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ঢাকা-চট্টগ্রাম সড়কে লবণ বোঝাই ট্রাকে চুম্বকে ই*য়া*বা পাচার ; চৌদ্দগ্রাম পুলিশের হাতে টেকনাফের ২জনসহ আটক-৪

 কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে লবণবাহী ট্রাকে চুম্বক ফিটিং করে ইয়াবা পাচারের সময় টেকনাফের দুই পাচারকারীসহ চারজনকে গ্রেফতার করেছে।


সুত্র জানায়, গত ১২জুলাই ভোর রাত ৪টারদিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার এসআই (নিঃ) মোঃ আবদুল মতিন, এএসআই নজরুল ও মহিউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১০নং বাতিসা ইউপির গোলমানিক দীঘির পশ্চিম পাড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তা হতে লবণ বোঝাই গাড়িটি থামিয়ে তল্লাশী চালানো হয়। এসময় চালক-হেলপারদের আচরণ সন্দেহজনক হওয়ায় বান্দরবানের লামা থানার ফাসিয়াখালী ইউপির গুলবানুর ঝিরি এলাকার মোঃ রমজান আলীর পুত্র শাহ আনোয়ার ও মোঃ সোহেল (২২) এবং টেকনাফ সদর ইউপির হাতিয়ার ঘোনার মৃত কবির আহমদের পুত্র নুরুল আলম (২৮) ও নুরুল ফারুক (২৪) কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে লবণ বোঝাই গাড়ির সামনের অংশে স্কচটেপ দিয়ে মোড়ানো ১২টি চুম্বক টুকরোর সাহায্যে ফিটিং অবস্থায় ১২টি ইয়াবার পুটলা উদ্ধার করা হয়। পরে গণনা করে ২১হাজার ৪শ ৭০পিস ইয়াবা পাওয়া যায়। এসময় আটককৃতদের হেফাজতে থাকা ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।


চৌদ্দগ্রাম থানার অফিসার্স ইনচার্জ শুভ রঞ্জন চাকমা সাংবাদিকদের জানান, এসআই (নিরস্ত্র) মোঃ আবদুল মতিন বাদী হয়ে উক্ত ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলার এজাহার দায়ের করেন। আটকৃতদের আদালতে প্রেরণ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।

Tag
আরও খবর