যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

‘সালার’ ছবিতেও প্রভাসের পারিশ্রমিক ১০০ কোটি!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-07-2023 07:45:38 am

সম্প্রতি প্রকাশ্যে এসেছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের পরবর্তী ছবি ‘সালার’-এর টিজার। এর মধ্যেই ছবি ঘিরে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ছবির নায়ক প্রভাস। এই ছবির জন্য তার পারিশ্রমিক নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে, এই ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি।


কোলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, গত ৬ জুলাই ‘সালার’ ছবির টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। ইতিমধ্যে ১০ কোটি ভিউয়ার্সের মাইলফলক ছুঁয়েছে সেই টিজার। এমনিতেই বড় বাজেটের ছবি হিসেবে সাড়া ফেলে দিয়েছে। বিশেষত এই ছবিতে প্রভাসের পারিশ্রমিক। এর আগে ‘আদি পুরুষ’ ছবিতে নাকি তিনি ১০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক পেয়েছিলেন। এ বার ‘সালার’ ছবিতে তার পারিশ্রমিকের কোটির অঙ্কে শতক ছোঁয়ায় দেশের অন্যতম দামি তারকা হিসেবে তার অবস্থান যে প্রতিষ্ঠা পেল, তা বলার অপেক্ষা রাখে না। 


এছাড়াও সূত্রের দাবি, ছবির বক্স অফিস আয়ের ১০ শতাংশ মূল্যও যাবে প্রভাসের ঝুলিতে। 


এদিকে, প্রায় দু’মিনিটের টিজারে পরিচালক তার নিজস্ব ভাবনার জগৎকে খুব ভাল ভাবেই তুলে ধরেছেন। সেখানে সিংহভাগ জুড়ে রয়েছেন অন্যান্য অভিনেতা। কিন্তু প্রভাসের লুকের শুধু ঝলকই মিলল, তার মুখ দেখা গেল না। তবে ছবিতে তিনি যে অ্যাকশন অবতারেই হাজির হবেন তা এক প্রকার স্পষ্ট। 


দর্শকের একাংশের মত, পরিচালক ইচ্ছে করেই প্রভাসকে আড়ালে রেখেছেন। যাবতীয় চমক তিনি প্রেক্ষাগৃহের জন্য বাঁচিয়ে রেখেছেন।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩০ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৫ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে