ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

বগুড়ার সারিয়াকান্দিতে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত যৌথ সভা অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দিকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেওয়ার লক্ষ্যে  আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান শিল্পী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু।
এছাড়াও বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, থানার (ওসি) তদন্ত আশরাফুল আলম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রামাণিক, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো, বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খাঁন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মোঃ মেহেদী হাসান আলো, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন।
এসময় মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক উল হায়দার, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শিপন আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার, সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর