ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

লাখাইয়ে ২স্কুল ছাএী অপহরণ, মামলা দায়ের।

লাখাইয়ে ২ স্কুল ছাত্রী অপহরণ, মামলা দায়ের। লাখাইয়ে বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয় থেকে ২ সহোদর স্কুল ছাত্রী অপহরণ। উদ্ধারের জন্য অপহৃতদের পিতা সালাহউদ্দিন লাখাই থানায় মামলা দায়ের করে। মামলা সূত্রে জানা যায় ১১ জুন( মঙ্গলবার)  উপজেলার ভাদিকারা গ্রামের সালাহউদ্দিন এর ২ কন্যা কালাউক উচ্চবিদ্যালয়ে ৬ ষষ্ঠ শ্রেনীর ছাত্রী স্বর্না আক্তার(১২) ও ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ র্থ শেনীর  ছাত্রী নুসরাত আক্তার(১০)কে বিদ্যালয় চলাকালীন দুপুর বেলা ইয়াসমিন আক্তার নামে এক মহিলা ও তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়।  অদ্যাবধি তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে অপহৃত ছাত্রী দ্বয়ের পিতা ভাদিকারা গ্রামের সালাহ উদ্দিন বাদী হয়ে  একই দিন লাখাই থানায়  মামলা দায়ের করে। মামলা সূত্রে আরোও জানা যায়  অপহৃত ছাত্রীদের পিতা সালাহউদ্দিন এর সাথে উপজেলার জিরুন্ডা গ্রামের ইদ্রিস আলী এর কন্যা ইয়াসমিন আক্তার এর ১৪ বছর পূর্বে বিয়ে হয়েছিল এবং বিগত ২০১৯ সালে তাদের বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। সেই সময় থেকে তাদের ২ কন্যা স্বর্না আক্তার ও নুসরাত আক্তার তাদের পিতার জিম্মায় বসবাসের আদেশ দেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।এরই এক পর্যায়ে গত ১১ জুলাই /২৩ সালাউদ্দিন এর তালাকপ্রাপ্ত স্ত্রী  ইয়াসমিন আক্তার ও তার সহযোগীরা এ অপহরণের ঘটনা ঘটায়।এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া এর সাথে আলাপকালে জানান অপহরণ এর অভিযোগ এর প্রেক্ষিতে তদন্তে জানা যায় ছাত্রী ২ জন স্বেচ্ছায় তাদের মায়ের সঙ্গে চলে গেছে।

আরও খবর