নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

চকরিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোয় অভিযুক্ত তরুণ গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র প্রচারের অভিযোগে শাহরিয়াজ মোহাম্মদ হৃদয় (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ডুলহাজারা উলুবনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ ও কলেজছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, গত মে মাসে কলেজ থেকে ফেরার পথে ওই ছাত্রীকে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় ছাত্রীর পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নেন। খবর পেয়ে হৃদয়ের পরিবার ‘মামলা করলে গুলি করে মেরে ফেলার’ হুমকি দেয়। ভয়ে চুপ হয়ে যায় ছাত্রীর পরিবার। কয়েক দিন আগে ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে গেলে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। এরপর পুলিশের একাধিক দল অভিযানে নেমে ডুলাহাজারার দূর্গম এলাকা থেকে ধর্ষক হৃদয়কে গ্রেপ্তার করে।


স্থানীয়রা বলছেন, শাহরিয়াজ মোহাম্মদ হৃদয়ের নেতৃত্বে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এলাকায় একটি বখাটে চক্র পরিচালিত হয়। চক্রটি পার্কে ঘুরতে যাওয়া নারী দর্শনার্থীদের উত্ত্যক্ত, শ্লীলতাহানি ও ছিনতাইয়ের মতো অপরাধের সঙ্গে জড়িত।


চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। এর মধ্যে ধর্ষণে অভিযুক্ত হৃদয়কে আজ শুক্রবার আদালতে তোলা হবে। বাকিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলমান রয়েছে।

Tag
আরও খবর