সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

পলাশে হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান 



                    নরসিংদীর পলাশে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি  হুসেইন মুহম্মদ এরশাদ এর ৪ র্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
                ১৪ জুলাই ২০২৩ রোজ শুক্রবার বিকেল ৫ ঘটিকায় পলাশ ঘোড়াশাল পৌর এলাকার জাতীয় পার্টির কার্যালয়ে ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল করিম বাবুল এর সভাপতিত্বে এবং ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব শামীম আল আজাদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
                উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশ নির্বাচনী এলাকা জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা।   
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপ এডঃ সিরাজউদ্দীন মোল্লা , এডঃ সারোয়ার হোসেন মোল্লা, এডঃ আব্দুস সালাম, শেখ মোঃ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী সরকার, সরফত আলী শরৎ, সিরাজুল ইসলাম ভূইয়া এবং পলাশ উপজেলা জাতীয় পার্টির মঞ্জুর হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির প্রধান, আল আমিন সরাকার।
আমন্ত্রিত অতিথি হিসেবে নরসিংদী জেলা জাতীয় পার্টির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। 
       বক্তারা আলোচনা সভা ও দোয়া মাহফিলে 
হুসেইন মুহম্মদ এরশাদ এর গুনাগুনের কথা তুলে ধরেন এবং তাঁর অসমাপ্ত কাজগুলো জননেতা এ এন এম রফিকুল আলম সেলিমের  নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। দোয়া মাহফিলে এরশাদ সহ জাতীয় পার্টির সকল কবরবাসীদের আত্নার মাগফেরাত কামনা করেন। 
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে পলাশ উপজেলা জাতীয় পার্টির সকল নেতা কর্মী উপস্থিত থেকে অনুষ্ঠানকে বিকেল থেকে রাত পর্যন্ত উপভোগ করেন। তাছাড়া পৌর এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে তোবারক বিতরণের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষ হয়।


Tag
আরও খবর