নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

প্রকৃত সুখী ব্যক্তি

সব না পেলেও,যতটুকু পেয়েছি,ততটুকুই বা কতজন পায়?এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে,কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখি।।

অতিরিক্ত প্রত্যাশা, স্বপ্ন কোন মানুষকেই সুখে থাকতে দেয়না।নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা মানুষগুলোর চেহারার মাঝে না পাওয়ার কোন ছাপ খুজে পাওয়া যায়না। বরাবরই ওই মানুষগুলোর মুখে স্বাচ্ছন্দ্যের হাসি লেগেই থাকে।

নিজের যোগ্যতার চেয়ে অতিরিক্ত পাওয়ার আশা,জোর করে অসাধ্যকে সাধন করার প্রচেষ্টা মানুষকে গহীন অন্ধকারে ঠেলে দেয়। শেষমেশ কিছুই আর পাওয়া হয়ে ওঠেনা। প্রত্যেকটা মানুষের সাধ্যের মধ্যেই সবটুকু সুখ খুজে নিতে হয়। অল্পতে সন্তুষ্ট থাকতে হয়। একজীবনে কি পেলাম আর কি পেলাম না,তার হিসাব কষতে কষতে পুরো জীবনটা শেষ হয়ে গেলেও পাওয়া না পাওয়ার যোগফল মিলানো সম্ভব হবেনা।

কুঁড়েঘরে থাকা মানুষগুলো পেটপুরে খেতে পারলেই তাদের সুখ। তাদের চোখে অট্রালিকায় থাকার স্বপ্ন নেই। রাত পোহালেই তারা ছুটে চলে অন্ন আহরনে। দিনশেষে চাল,ডাল সঙ্গে নিয়ে বাসায় ফিরে,রান্না করে খেয়েই তাদের শান্তির নিঃস্বাস ফেলে। ওদের মহাজন নেই,পাওনাদার নেই,নেই কোন কিছুতে হারানোর ভয়। যতটুকু আছে,সবটুকুতেই ওদের সুখ।

অন্যদিকে অট্রালিকায় বসবাস করা মানুষগুলো সবচেয়ে উন্নত খাবারগুলো চোখের সামনে থাকতেও গলা পেরিয়ে পেট পযর্ন্ত ঢুকেনা। একদিকে অসুখের ভয়,অন্যদিকে পারিবারিক অশান্তি। কোনমতে খেয়েও তাদের চোখে ঘুম নেই।  সারারাত ছটফট করে কাটিয়ে দেয়। ঘরে অশান্তি রেখে রাত পোহালেই লক্ষাধিক পাওনা টাকার মহাজনের চাপ,কোটি টাকার হিসেব নিকেশ।অতিরিক্ত সম্পদের কারণে ওদের চোখে মুখে বিষন্নতার ছাপ,কোথাও ওদের শান্তি নেই,নেই কোন সুখ।

আপনার কি নেই? আপনার চোখ দুটো দিয়ে দেখতে পান বলে,পৃথিবীটাকে উপভোগ করছেন। পা দুটো স্বচ্ছল বলে যেখানে খুশি সেখানেই যেতে পারছেন। হাতদুটো স্বচ্ছল বলেই অন্ন হাত দিয়ে তুলে মুখে দিতে পারছেন। লিখতে পারতেছেন,সবরকম কাজ করতে পারতেছেন। যাদের এই যে,শরীরের কোন একটি অঙ্গ অকেজো,তাদের কথা কি একবারও ভেবেছেন? হাতে ফোন আছে,কিন্তু ফোনটাকে চোখ মেলে দেখার সৌভাগ্য তাদের নেই,গোটা পৃথিবীটাই তার কাছে অন্ধকার। কখন রাত হয়,কখন দিন হয়,সেই হিসাব তার কাছে নেই। রাত দিন তার কাছে সমান।

দুটো পায়ের একটা পা অচল,ইচ্ছা থাকা সত্বেও যেখানে সেখানে যেতে পারেন না।

কারো বা হাত নেই,অন্যকারোর সাহায্য নিয়েই তবে মুখে অন্ন ওঠে।

এবার ভাবুন,আপনি কোনদিক দিয়ে অসুখী?যতটুকুই আছে,ততটুকুই নিয়ে কেন আপনি সুখি হতে পারছেন না? আপনার যা আছে,তা আপনার পাশের লোকটির নেই। তাহলে কেন আপনি সুখি নন? 

একটা মানুষ ঠিক তখনি অসুখি,যখন মানুষটার নিজের যা আছে তা নিয়ে তৃপ্ত নয়।আরো চাই, আরো চাই,অনেক বেশি চাই! কতটুকু পেলে তার চাওয়ার সমাপ্তি ঘটবে,তা হয়তো সে নিজেও জানেনা।চিন্তাধারার পরিবর্তন না আনলে জীবনে সুখি হওয়া মোটেও সম্ভব নয়!!

লেখক : প্রণব মন্ডল।

Tag
আরও খবর