নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

রামুতে পিক-আপ মিনি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণভাবে রামু উপজেলা পিক-আপ মিনি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মনজুর আলম, সাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। শুক্রবার, ১৪ জুলাই রামু বাইপাসস্থ সিটি পার্ক কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় সংগঠন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১২ টি পদের মধ্যে সাধারণ সম্পাদক ও সহ সভাপতি পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি, কোষাধ্যক্ষ সহ অবশিষ্ট ১০ টি পদে সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় জয়লাভ করেছেন। নির্বাচনে ৪৫০ জন ভোটারের মধ্যে ৪০৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।


নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দিন ভূট্টো (গোলাপ ফুল) ৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বেদার আলম (আনারস) পেয়েছেন ১০২ ভোট। সহ সভাপতি পদে মো. রফিক (বাই সাইকেল) ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাসেল উদ্দিন (উড়োজাহাজ) পেয়েছেন ১৭৯ ভোট।


এরআগে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে সভাপতি পদে মনজুর আলম, কোষাধ্যক্ষ পদে আবু তাহের বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এছাড়া কার্যকরী সদস্য পদে ৮ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন- ফয়েজ আহমদ, কলিম উল্লাহ, ফরিদুল আলম, আব্দু রাজ্জাক, সালাহ উদ্দিন খোকন, ওসমান গনি, পংকজ বড়ুয়া ও শাহাব উদ্দিন। নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন- রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম। নির্বাচন পরিচালনা করেন- রামু উপজেলা পিক-আপ মিনি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতি লিমিটেড নির্বাচন কমিটি-২০২৩ এর সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, সদস্য কৃষ্ণ কান্তি দাশ ও মোহাম্মদ সাহাব উদ্দিন।

Tag
আরও খবর