দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার ৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার

কুলিয়ারচরের এডভোকেট রাশিদুজ্জামান এনাম আর নেই

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 16-07-2023 03:42:41 pm


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা: কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্যম সালুয়া মিয়ার বাড়ির রাশিদুজ্জামান এনাম আর নেই।জানা যায়, রোববার ১৬ জুলাই ভোর ৪.৩০মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরন করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি প্রায় ১ বছর যাবৎ রোগে ভোগছিলেন। 


এডভোকেট রাশিদুজ্জামান এনাম উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্যম সালুয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মিয়া বাড়ির এডভোকেট এমাদ উদ্দিনের পুত্র। তিনি ছিলেন কিশোরগঞ্জ জজকোর্টের সিনিয়র আইন জীবি, কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সদস্য, তাঁর পিতার প্রতিষ্ঠিত বিদ্যাপিঠ এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি।


রোববার (১৬ জুলাই) মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ শহীদি মসজিদে। এরপর বেলা ২.৩০ মিনিটে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ জেলা আইনজীবী বারে। আসরের নামাজের পর  তৃতীয় জানাজা নামাজ মরহুমের নিজ এলাকা কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ভোটের বাজার ঐতিহাসিক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।  তৃতীয় জানাজা নামাজ শেষে সালুয়া ইউনিয়নের মধ্যম সালুয়া গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Tag
আরও খবর