রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

পেকুয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা

কক্সবাজারের পেকুয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদযোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্ত-স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার (১৬ জুলাই) সকালে পেকুয়া মগনামা উচ্চ বিদ্যালয়ে প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এবছরের রাউন্ড শুরু হয়।


মগনামা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুস ছাত্তারের সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিক্ষাবিদ এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বির্তক প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী।


এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোমিও চিকিৎসক উপাধ্যক্ষ আশেক উল্লাহ, উপজেলা সদস্য হোমিও চিকিৎসক মোহাম্মদ জিয়াউল হক শফিকী, মগনামা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু বক্কর, সাংস্কৃতিককর্মী এফ এম সুমন, সংবাদকর্মী দেলওয়ার হোছাইন, মাষ্টার আমিনুল হকসহ আরো অনেকে।


বক্তরা সবাই দুর্নীতি প্রতিরোধে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান এবং শিক্ষার্থীদেরকে দুর্নীতি বিরোধী মনোভাব নিয়ে জীবন গঠনের অনুরোধ জানান।


এসময় রাজাখালী এয়ারআলী খাঁন আর্দশ উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল ও মগনামা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল নির্ধারিত বিষয়ের উপর যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে রাজাখালী এয়ারআলী খান আর্দশ উচ্চ বিদ্যালয় বিতার্কিক জয়লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় এয়ারআলী খান আর্দশ উচ্চ বিদ্যালয়ের দলনেতা ফয়জিয়া হোসেন কনা।


প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ইংরেজি বিষয়ক প্রভাষক মোহাম্মদ আলম, একই কলেজের পদার্থ বিভাগের অধ্যাপক সšু‘ষ বিশ্বাস ও অধ্যাপক নিজাম উদ্দীন।

Tag
আরও খবর