নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়ায় আলোচনা সভা বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসব

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১৭ জুলাই সকালে অনুষ্ঠানের শুরুতে সংগঠনের কার্যালয়ে চকরিয়া উপজেলা শাখার সহসভাপতি গোপাল ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ণ কান্তি দাশ এর পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রেজাউল হক সওদাগর, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার সাবেক আহবায়ক নন্দ রাম ধর, জুয়েলার্স এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রতন বরণ দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কান্তি দাশ, জুয়েলার্স এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি বাবু সমীরণ ধর, সাবেক সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভা কৃষক লীগের সভাপতি বাবু সুলাল সুশীল, চকরিয়া শাখার উপদেষ্টা যথাক্রমে বাবু বিকাশ ধর, নিতাই ধর, রাখাল ধর ও সদস্য কেশব ধর।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুয়েলার্স এসোসিয়েশন চকরিয়া শাখার সাবেক যুগ্ম আহবায়ক নেপাল দে, বিধান ধর,তপন দত্ত, শিবু ধর, চকরিয়া শাখার সহ সাধারণ সম্পাদক রতন ধর, সহ অর্থ সম্পাদক অলক ধর,সাংগঠনিক সম্পাদক ধীমান বণিক, সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ধর প্রচার সম্পাদক শিবু ধর, কার্যকরী সদস্য টিকলো দে, চকরিয়া ওয়েস্টার্ন প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আজিজুল হক, উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য মনোরঞ্জন ধর,চিন্তাহরণ ধর,প্রদীপ দাশ প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চকরিয়া উপজেলার বদরখালী, ডুলাহাজারা, খুটাখালী,মালুমঘাট,হারবাং,বরইতলী র বিভিন্ন জুয়েলার্স ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন।আলোচনা সভা ও কেক কাটা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি চকরিয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করেন।

Tag
আরও খবর