নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

’ডিজিটাল প্রযুক্তি কমাচ্ছে দুর্যোগ ঝুঁকি’

দুর্যোগ ঝুঁকি হ্রাস কমাতে কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট (সিআরএ) পদ্ধতি এবার পাওয়া যাবে অনলাইনে। এটাকে বলা হচ্ছে, ইলেকট্রনিক কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট (ইসিআরএ)। যে কেউ নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করে দেখতে পারবে এটি।


এই প্ল্যাটফর্ম থেকে এখন সুবিধা নিতে পারবে কক্সবাজারের উখিয়া উপজেলার মানুষ। বক্তারা বলছেন, এর ফলে কমবে দুর্যোগ ঝুঁকি।


১৭ই জুলাই ২০২৩ সোমবার কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এই অভিমত তুলে ধরেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর আফ্রিকা অ্যান্ড এশিয়া (রাইমস) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।


এই আয়োজনে সহযোগী হিসেবে ছিল দাতা সংস্থা ইউএসএইড, অস্ট্রেলিয়া সরকার ও যুক্তরাষ্ট্রের শতাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা কনসোর্টিয়াম ইউনিভার্সিটি করপোরেশন ফর অ্যাটমোসফেরিক রিসার্চ (ইউসিএআর)।


এতে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান বলেন, বর্তমানে দেশে ডিজিটাল পদ্ধতি বাস্তবায়িত হওয়ার কারণে দুর্যোগের প্রস্তুতি জোরদার হয়েছে এবং ক্ষয়ক্ষতি অনেকটাই কমে এসেছে। সম্প্রতি সংঘটিত সাইক্লোন ‘মোখা’ সেটার উৎকৃষ্ট দৃষ্টান্ত।


তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতিতে কাজ করছে। যা সত্যিই প্রশংসনীয়।


অনুষ্ঠানে ই-সিআরএ তথ্য সংগ্রহ পদ্ধতি উপস্থাপনা করেন রাইমস-এর দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সাকিব ইমতিয়াজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার; কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম; ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপ-পরিচালক হাসানুল আমিন; ব্র্যাক মানবিক সহায়তা কর্মসূচির (এইচসিএমপি) প্রজেক্ট কোঅর্ডিনেটর আব্দুল মালেক খানসহ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।


কর্মশালায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এগুলো হচ্ছে স্থানীয় সম্প্রদায়ের মাধ্যমে ঝুঁকি হ্রাস পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন , কমিউনিটিতে তরুণ ও নারীদেরকে আরও বেশি সক্রিয় করা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আওতায় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও জোরদার করা, দুর্যোগের পূর্বে ঝুঁকিপূর্ণ বিষয়গুলি সঠিকভাবে চিহ্নিত করা ও এটি মোকাবেলায় কৌশল প্রণয়ন করা ইত্যাদি।


প্রসঙ্গত: ব্র্যাক মানবিক সহায়তা কর্মসূচির (এইচসিএমপি) আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) সেক্টর স্থানীয় সরকারের সাথে ২০১৯ সাল থেকে কৌশলগত পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে উখিয়া উপজেলায় দুর্যোগ বুঁকি ব্যবস্থাপনা ও পরিকল্পনায় সহায়ক দুটি টুলস তৈরি করেছে। এগুলো হচ্ছে: রেজিলিয়েন্স মেট্রিক্স এবং ই-সিআরএ। বিস্তারিত দেখতে ক্লিক করুন: https://instant.rimes.int/ecra

Tag
আরও খবর