নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১মামলায় ৭৮হাজার টাকা জরিমানা

পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (১৭ জুলাই) বিকাল ৩ টায় যানজট নিরসন ও নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অতিরিক্ত মূল্যে আদায়, নিম্নমানের পণ্য সরবরাহ ও নিষিদ্ধ পলিথিন কারেন্ট জাল মজুদ রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা।



এসময় পেকুয়া বাজারের নুর কবির সওদাগরের মালিকানাধীন পলিথিনের দোকানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল বিক্রির দায়ে ৩০ হাজার ও যত্রতত্র মালামাল রেখে রাস্তা প্রতিবন্ধকতা করে যানজট সৃষ্টি করার দায়ে ১১মামলায় দণ্ড বিধি ১৮৬০ সালের ২৯১ ধারায় মোট ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযানে পেকুয়া বাজারের যানজট মুক্ত রাখতে চলাচল রাস্তায় ভাসমান হকারদের উচ্ছেদ করা হয় ।


এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা সাংবাদিকদের জানান, পেকুয়া বাজার এলাকা যানজট মুক্ত রাখতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ ও পণ্যের মান নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


অভিযানে পেকুয়া থানার এস আই হেশাম উদ্দিন, এস আই অমর বিশ্বাস, এএসআই রুপন,এএসআই জয়নাল আবেদীন,এএসআই সামশুদ্দিন, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের অফিস সহায়ক সালাহউদ্দিন পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন,সহসভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক সাহেদ ইকবাল, ডিরেক্টর জাফর আলম, মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর