দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

পলাশে জনতা আদর্শ বিদ্যাপীঠে শিক্ষা উপকরণ মেলা ২০২৩ অনুষ্ঠান পালিত

নরসিংদীর পলাশে জনতা আদর্শ বিদ্যাপীঠ কতৃক আয়োজিত ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্র ছাত্রীদের স্ব উদ্যোগে শিক্ষা উপকরণ মেলা ২০২৩ অনুষ্ঠান পালিত হয়েছে। 


১৭জুন ২০২৩ রোজ সোমবার দিনব্যাপী জনতা আদর্শ বিদ্যাপীঠ কতৃক আয়োজিত শিক্ষা উপকরণ মেলা ২০২৩ প্রদর্শনী বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মাসুদ খান এর সভাপতিত্বে  আয়োজন করা হয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহ-সভাপতি এবং জনতা জুট মিল লি: এর মহা-ব্যবস্থাপক জনাব মোঃ মতিউর রহমান প্রধান  অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষা উপকরণ মেলার শুভ উদ্বোধন করেন। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা জুট মিলস্ লিঃ এর (এডমিন ও কমপ্লিয়েন্স)ব্যবস্হাপক আনিসুল হক সহ মিলের উর্ধ্বতন কর্মকতা বৃন্দ উপস্থিত ছিলেন। 


আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা আদর্শ বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক জনাব শাহাবুদ্দীন আহমদ ও  সাবেক সিনিয়র শিক্ষক স্বপন দাস (নিতিশ স্যার)।


উক্ত শিক্ষা উপকরণ মেলায় ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্র ছাত্রীদের স্ব উদ্যোগে প্রায় ২০ টি স্টল সাজানো হয়েছে। বাহারি রকমের পিঠা মেলার আকর্ষণ করে। তাছাড়া বিভিন্ন ধরনের ফল ও সবজি দিয়ে ও সাজানো হয়েছে। বাহারি রকমের শোপিস ও ওয়ালমেট দর্শনার্থীদের নজর আকৃষ্ট করে। ছাত্র ছাত্রীরা যেন পড়ালেখা শেষ করে নিজেদের উদ্যোক্তা হিসেবে নিজদের স্বাবলম্বী ও উৎসাহিত করার জন্য   এ শিক্ষা উপকরণ মেলার আয়োজন করা হয়।মেলার সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক মাসুদ খান। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিক্ষক  সহ অভিভাবকরা শিক্ষা উপকরণ মেলা প্রদর্শনে দিনব্যাপী অবস্থান করে উপভোগ করেন। 
Tag
আরও খবর