নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

টেকনাফে ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

কক্সবাজারের টেকনাফে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় উপজেলার বিভিন্ন মাছ ঘাটে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় ৭০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করে একটি এতিমখানায় বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন মাছ ঘাটে মৎস্য ঘাটে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার নাজমুল হাসান, টেকনাফ নৌ-পুলিশের ওসি বিদ্যুৎ ও উপজেলা মৎস্য অফিসের সহকারী শহিদুল আলম প্রমুখ।


টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর