নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

জালালাবাদ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে জমিলা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ ।


মঙ্গলবার বিকেলে ইউনিয়নের পালাকাটা গ্রামের শামশুল আলমের ছেলে প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে শাশুড় বাড়ির লোকজন পালিয়ে গেছে বলে জানা গেছে।



নিহত জমিলা আক্তার ঈদগাঁও জাগির পাড়া এলাকার শামশুল আলমের কন্যা। বিগত ৫ মাস পূর্বে নজরুল ইসলামের সঙ্গে সামাজিক ভাবে বিয়ে হয়েছিল। খবর পেয়ে ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহল প্রতিবেদন তৈরী করে মৃতদেহ থানায় নিয়ে যায়।


পুলিশ জানায়, ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, বিয়ের পর থেকে কয়েকমাস সুখে শান্তি বসবাস করে আসছিল জমিলা। বিয়ের কিছু মাস পর স্বামী বিদেশ চলে গেলে শাশুড়ী সাহেরা খাতুন এবং ননদরা মিলে গৃহবধূ জমিলা কে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করত৷ তার ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে মারধর করে রুমের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে হত্যা করেছে। জড়িতদের শাস্তির দাবি করেন স্বজনরা।


এদিকে স্থানীয়দের ধারণা জমিলা আক্তার আত্মহত্যা করেছে। ঘটনাটি পূঙ্খানুপুঙ্খ তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। মেয়ের প্রতিবেশী সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বলেন, ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। যে রুমে লাশ ঝুলে ছিল, সে রুমের দরজা ভিতর থেকে বন্ধ থাকলেও উপর দিয়ে মানুষ চলাচলের ব্যবস্থা রয়েছে।



একই কথা জানালেন নিহতের ভাই মনির আহমদ। মনির আহমদ বলেন, প্রশাসনিক প্রক্রিয়া ও দাফন কাফন শেষে মামলা দায়ের করা হবে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গোলাম কবির জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে আসল রহস্য উন্মোচন হবে।

Tag
আরও খবর