নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ভাইয়ের মৃত্যু শোকে ছাদ থেকে লাফিয়ে বড় বোনের আত্মহত্যা


কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকায় ডোবার পানিতে পড়ে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনায় বড় বোন নাজা বেগম আত্মহত্যা করেছেন।


মঙ্গলবার (১৩ জুন) ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১২ জুন) বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটে।


মৃত নীরব মোল্লা (১১) ও নাজা বেগম (১৮) চন্ডিবর এলাকার মোল্লাবাড়ির বাছির মোল্লার ছেলে ও মেয়ে।


স্থানীয় সূত্র থেকে জানা যায়, নীরব সোমবার বিকেলে বাড়ির পাশের জমিতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। পরে খেলার একপর্যায়ে জমির পাশে ডোবায় ফুটবল পড়ে যায়। এ সময় ডোবার পানি থেকে ফুটবল আনতে গিয়ে নীরব তলিয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এদিকে সংবাদ পেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হাসপাতালে ছুটে যান বড় বোন নাজা। এ সময় ছোট ভাইয়ের মরদেহ দেখে হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়ে বিলাপ করেন নাজা। এর কিছু সময় পর ভাইয়ের মরদেহের সঙ্গে নাজা বাড়িতে আসেন। বাড়িতে এসেই সবার অজান্তে ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েন নাজা। এ সময় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।


ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে নীরবের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বড় বোনের মরদেহ বাড়িতে আনার পর আরও একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

আরও খবর