নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

উখিয়ায় শিক্ষার্থীদেরকে গাছের চারা দিচ্ছে আরণ্যক ফাউন্ডেশন

উখিয়ায় আরণ্যক ফাউন্ডেশনের উদ্যোগের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বনজ ও ফলজ জাতের চারা বিতরণ করা হয়েছে।


আরণ্যক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্রের একটি যৌথ প্রতিষ্ঠান ‘আরণ্যক ফাউন্ডেশন’ বাংলাদেশের বনাঞ্চল রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে এবং ইউএসএআইডি’র অর্থায়নে উখিয়া উপজেলায় ‘গ্রীণ লাইফ’ প্রকল্প বাস্তবায়ন করছে আরণ্যক ফাউন্ডেশন।


‘গ্রীণ লাইফ’ প্রকল্প থেকে চলতি বছরে উখিয়ার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৫টি করে মোট ৩০০৫টি গাছের চারা বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে আরণ্যক ফাউন্ডেশন।বেশিরভাগই ফলদ, ওষুধী ও কাষ্ঠল জাতীয় গাছের চারা এসব।


আরণ্যক ফাউন্ডেশন বলছে, মূলত প্রাথমিক পর্যায় থেকেই যেন শিক্ষার্থীরা বৃক্ষরোপনে আগ্রহী হয় এবং পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেই লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গাছের চারাগুলো দেওয়া হচ্ছে।

উখিয়ার উপকূলীয় ইউনিয়ন জালিয়া পালংয়ের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে চারা বিতরণ কার্যক্রম শুরু করেছে তাঁরা।জালিয়া পালংয়ের ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটুয়ারটেক তা’লিমুল কোরআন নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসা, সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজুরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসব বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে ইতোমধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে, পর্যায়ক্রমে জালিয়া পালংয়ের অন্যন্য বিদ্যালগুলোতেও গাছের চারা বিতরণ করা হবে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এরই ধারাবাহিকতায় গতকাল আরণ্যক ফাউন্ডেশন পাটুয়ারটেক তা’লিমুল কোরআন নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে।



এসময় উপস্থিত ছিলেন আরণ্যক ফাউন্ডেশনের ‘গ্রীণ লাইফ’ প্রকল্পের ফিল্ড অফিসার জনাব হাফিজুর রহমান, ইনানী রেঞ্জের বন কর্মকর্তা ফিরোজ আল আমিন, আরণ্যক ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর রেজাউল করিম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক কাসেম আলীসহ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

Tag
আরও খবর