ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত বেশ কয়েকজন শেরপুরের ঝিনাইগাতী বাজারে ভেজাল বীজ ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঘাটাইলে অটোচালক হত্যার প্রধান আসামীসহ ৬ জন গ্রেফতার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সুনটিয়া গ্রামের অটোচালক চাঞ্চল্যকর আলম হত্যা কান্ড  মামলার প্রধান আসামীসহ ৬ জনকে গ্রেফতার  করেছে ঘাটাইল থানা পুলিশ। গত ১৩ জুলাই আলমের বড় বোন কামরুন নাহার বাদী হয়ে ঘাটাইল থানায়  অজ্ঞাতনামা আসামী করে ঘ্টাাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আদাবাড়ী এলাকা থেকে প্রধান আসামী মোঃ  আনিছুর রহমান খান(৩২) কে আটক করে।  

গ্রেফতার কৃত অন্য আসামিরা হলো, মোঃ আব্বাস (৪০), মোঃ সজল (২০),মোঃ রায়হান(১৯), মোঃ খাইরুল ইসলাম(১৯) ও হুমায়ুন (৪৯)। সকলের বাড়ি ঘাটাইল উপজেলার সুনটিয়া গ্রামে। 


আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে  (১৫জুলাই) দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।  


ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ  জানায় , গত ১২ জুলাই  দিবাগত রাতে অটোরিক্সা চুরির উদ্দ্যেশে সুনটিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে অটোচালক মোঃ আমল মিয়ার ঘরের সিধ কেটে তাকে জবাই করে নির্মম ভাবে হত্যা করে। পরের দিন ১৩ জুলাই সকালে আলম মিয়ার বড় বোন অজ্ঞাতনামাদের আসামী করে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ একই গ্রামের কয়েকজনকে সন্দেহ করে বিশেষ অভিযান চালান । পুলিশের টের পেয়ে সুনটিয়া গ্রামের হারুনের ছেলে আনিছুর রহমান গ্রেফতার এড়াতে আত্মগোপনের চেষ্টায় বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরে মোবাইল ট্যাকিং করে প্রধান আসামী আনিছুর রহমানকে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আদাবাড়ী থেকে আটক করা হয়। আনিছকে  আটকের পর পুলিশ তাকে জিজ্ঞ্সাবাদ করলে সে আলমকে হত্যা করার কথা স্বীকার করে। আনিছের কথা মতে, এ ঘটনার সাথে জড়িত সুনটিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে  মোঃ সজল , মৃত নওজেমের ছেলে মোঃ রায়হান , আনোয়ারের ছেলে খাইরুল , মৃত দায় মোল্লার ছেলে আব্বাস ও মৃত রহিজ উদ্দিনের হুমায়ুন কে আটক করে পুলিশ। 


মামলার এসআই মোঃ পলাশ জানান, প্রায় ৬ মাস আগে মোঃ আলম মিয়ার অটোরিক্সাটি চুরি হয় এবং ওই অটোরিক্সাটি চুরির সাথে এরাই জড়িত । এরা মূলত নেশাগ্রস্ত।  কয়েকদিন  আগে আলম নতুন আরেকটি অটোরিক্সা কিনলে ওই রিক্সাটি চুরির টার্গেট নেয় এরা। তাদের পরিকল্পানা মতে আনিছের নেতৃত্বে আলমের  ঘরের সিধ কেটে ঘরে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় আব্বাসের গলায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে । আটককৃতরা  আলমকে হত্যার সহযোগিতা করে বলে পুলিশকে জানান।  


এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, প্রথমে আনিছুর রহমানকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তি মূলক জবানবন্দী মোতাবেক ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকে আটক এবং  হত্যায় ব্যবহৃত দা, শাবল উদ্ধার করা হয়েছে।  আটককৃত আসামীদেরকে আজ ১৫ জুলাই দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরন করা হয়েছে ।

আরও খবর