বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

যশোরের অভয়নগরে তনুশ্রী বিশ্বাস ওরফে দীপা বিশ্বাস (২২) নামে এক কলেজছাত্রী গলায় রশি পেঁচানো ঝুলস্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। দীপা বিশ্বাস উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের পূর্বপাড়ার এলাকার দীপক বিশ্বাসের মেয়ে। সে যশোর এমএম কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী ছিল। স্থানীয়া আত্মহত্যার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।দীপার বাবা দীপক বিশ্বাস জানান, প্রতিদিনের ন্যায় তার মেয়ে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভাঙ্গা হয়। এসময় ঘরের ডাবার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মেয়ের দেহ ঝুলে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। কি কারণে তার মেয়ে আত্মহত্যা করেছে সে সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি।


প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন জানান, শুনেছি দীপকের মেয়ে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে তা পরিবারের কেও জানাতে পারেনি। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, দুপুরে ঘটনাস্থল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা না হত্যা সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা সম্ভব হবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Tag
আরও খবর