রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

টেকনাফে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে অবহিতকরন সভা সম্পন্ন

টেকনাফে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে অবহিতকরণ সভা ১৯ জুলাই সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


শেড এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার শহীদুল আলমের পরিচালনায় উপজেলা চেয়ারম্যান নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়।


এনজিও সংস্থা শেড কতৃক আয়োজিত এবং “ইউনিসেফ” এর অর্থায়নে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন তথ্য উপাত্ত বিষয়ে গৃহীত প্রকল্প নিয়ে উপস্থাপনা করেন, শেড এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ মিনহাজ উদ্দীন আহমেদ।


টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রণ ডাঃ প্রনয়ন রুদ্র ডেঙ্গু মহামারী প্রতিরোধে আমাদের করনীয় সংক্রান্ত বিষয়ে বলেন,ডেঙ্গু হল মারাত্মক ভাইরাস জনিত রোগ,যা এডিস মশার মাধ্যমে ছড়ায় এবং জীবাণুবাহী এডিস মশার মাধ্যমে রোগ ছড়ায়। এডিস মশা সাধারণত ভোর বেলা এবং সন্ধ্যার পূর্বে কামড়ায়।


ডেঙ্গুর প্রধান উপসর্গগুলো হল তীব্র জ্বর, চোখের পেছনে তীব্র ব্যথা, শরীর ব্যথা, চামড়ায় ফুসফঁড়ি এবং বমি বমি ভাব ইত্যাদি।


এ বিষয়ে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি।


অংশগ্রহণকারীদের পক্ষে উন্মুক্ত আলোচনা করেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার,উপজেলা কৃষি দপ্তরের উপসহকারী (উদ্ভিদ সংরক্ষণ)কর্মকর্তা এসএম শাহজাহান,উপজেলা ষুব উন্নয়ন সহকারী অফিসার মনজুর আলম ও সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী। উপস্থিত ছিলেন,উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার,শিক্ষক, ইমাম ও জনপ্রতিনিধিরা ।

Tag
আরও খবর