চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগুন দিয়ে পুড়িয়ে মারাই বিএনপির আন্দোলন : প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-07-2023 06:24:15 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তাদের কাজ ধ্বংস করা। সন্ত্রাস ছাড়া দলটি কিছু বোঝে না তারা। আর আগুন দিয়ে পুড়িয়ে মারাই হলো তাদের আন্দোলন।


বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে আখাউড়া-লাকসাম ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।


রেলপথের উন্নয়নের সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অলাভজনক বলে বিশ্বব্যাংকের পরামর্শে বিএনপি রেলপথ বন্ধ করার উদ্যোগ নিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে রেলের উন্নয়নে পদক্ষেপ নেয়।


২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন বিএনপির দুঃশাসন ও অপকর্মের কারণে ২০০৮ সালের নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছিল বলে অনুষ্ঠানে মন্তব্য করেন শেখ হাসিনা।


২০১৪ সালের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।


২০১৬ সালে নির্মাণকাজ শুরু হয়েছিল। ২০২০ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারি এবং প্রকল্প এলাকার কসবা ও সালদা নদী অংশে প্রতিবেশী দেশের (ভারত) আপত্তিতে নির্মাণকাজ যথাসময়ে শেষ করতে পারেনি। ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের ভেতর কাজ হচ্ছে- এমন অজুহাতে বিএসএফ বাধা দিয়েছিল।


আড়াই বছর বন্ধ থাকার পর চলতি বছরের মার্চে আবার কাজ শুরু হয় এবং দ্রুতই সেটি শেষ করা হয়।


আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার অংশে আগে একটি রেললাইন ছিল। এখন দুই লেন করায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাতায়াত সময় পৌনে এক ঘণ্টা থেকে এক ঘণ্টা কমে যাবে বলে সংশ্লিষ্টরা জানান।

আরও খবর