আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-07-2023 10:39:34 am

◾বাসস ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন। 


আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।


পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এক ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনে গবেষণার কোনো বিকল্প নেই। 


রাষ্ট্র প্রধান পাবনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সে লক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠক্রম নির্ধারণসহ সার্বিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন। সাক্ষাৎকালে, পাবিপ্রবি উপাচার্য বিশ্ববদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিশেষকরে অবকাঠামো ও একাডেমিক বিষয়ে রাষ্ট্রপতির কাছে বিস্তারিত তুলে ধরেন। করোনার কারণে সৃষ্ট সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।


এ সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।


আরও খবর