নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

পেকুয়ায় মালেক মাঝি হত্যাকাণ্ড : ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কক্সবাজারের পেকুয়ায় আবদুল মালেক (৩৫) প্রকাশ মালেক মাঝি হত্যাকান্ডের ঘটনায় ১৩ জনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে হত্যা মামলা রুজু করা হয়েছে।


বৃহস্পতিবার নিহতের ভাই আবদুল খালেক বাদী হয়ে পেকুয়া থানায় এ মামলা করেন।


মামলায় প্রধান আসামী করা হয়েছে টইটং ইউনিয়নের গুদিকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আলম প্রকাশ মাহমদ মাঝি (৫০)। অন্য আসামীরা হলেন টইটং ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের এমইউপি মো. মনজুর আলম (৫০), মীর আহমদ (৫৫), মো. বাহাদুর (৪৮) মীর আহমদের ছেলে রাশেদুল ইসলাম (২৫), মো. এরশাদ (২৩), মো. আরাফাত (২১), মো. তারেক (২৫), মো. সুজন (৩০), মো. এহেছান (৩৪), মো. হারুন (২৭), বদি আলম (৩৮) ও সিকান্দর (৩৫)।


পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, সোমবার টইটংয়ের ঘোনার আগা পাড়ায় আবদুল মালেক নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করা হয়। পরের দিন বিকেলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


এ ঘটনায় নিহতের ভাই আবদুল খালেক বাদি হয়ে এজাহার দিলে বৃহস্পতিবার সকালে মামলা রুজু করা হয়েছে।


এদিকে এ হত্যাকাণ্ডে নিরপরাধ মানুষকে আসামী করার অভিযোগ উঠেছে। মামলার ৯নং আসামী মো. সুজনের স্ত্রী কলি আকতার বলেন, আমার স্বামীর এ ঘটনায় ন্যূনতম সম্পৃক্ততা নেই। এরপরেও হত্যা মামলার মতো স্পর্শকাতর মামলায় আসামী হয়েছেন। মূলত চার বছর আগে মালেক মাঝির পরিবারের সাথে আমার শ্বশুরের জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে জামেলা হয়েছিলো। এর জেরেই আমার স্বামী মামলায় আসামী হয়েছেন।


ইউপি সদস্য মনজুর আলম বলেন,মালেক মাঝি প্রায় সময় জুয়াখেলত। মেম্বার হিসেবে তাকে অনেকবার নিষেধ করেছি। এরজেরে আমাকে আসামি করা হয়েছে।


এছাড়া মামলার ১৩ নং আসামী মো. সিকান্দর মালয়েশিয়া প্রবাসী বলে জানা যায়। এব্যাপারে স্থানীয় গ্রাম পুলিশ শামশুল আলমের বরাত দিয়ে টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, সিকান্দর পাঁচ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান। ছয় মাস আগে একবার দেশে এসে আবার ফিরে যান মালয়েশিয়ায়। বর্তমানে তিনি সেখানেই আছেন।


মামলার ৮নং আসামি তারেক। তার পিতা আবু তাহের বলেন,ঘটনা হয়েছে টইটংয়ের দুর্গম পাহাড়ে। আমার ছেলে ভিন্ন ইউনিয়নের বাসিন্দা। বাদি-বিবাদি কাউকে আমরা চিনিনা। এরপরেও মামলার আসামি হয়েছে ছেলে। পেকুয়া সদরের একটি ক্ষমতাধর ব্যক্তির ইন্ধনে আমার পরিবারে সদস্যদের বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। এর আগেও চট্টগ্রামের সাতকানিয়া থানায় মামলা দিয়েছিল আরেক ছেলের বিরুদ্ধে।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, বাদী যে এজাহার দিয়েছেন সে এজাহার প্রাথমিক তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। ঘটনার সাথে যদি কোন আসামীর সম্পৃক্ততা পাওয়া না যায় তাহলে তাঁদেরকে চার্জশিট থেকে বাদ দেওয়া হবে। আর পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে চেষ্টা করছে।

Tag
আরও খবর