নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজারের অভয়ারণ্যের সবুজ বনাঞ্চলে ছেড়ে দেওয়া হলো ২৬টি অজগর সাপ

বন্যপ্রাণী ব্যবস্খাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চুনতি অভয়ারণ্য এলাকার সবুজ বনাঞ্চলে ২৬টি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।


এর মধ্যে ১৬টি ছোট বাচ্চা, ১০টি বড় প্রজাতির। সাপগুলো ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির।


বৃহস্পতিবার (২০ জুলাই ) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে সংরক্ষিত বনাঞ্চলে অজগর সাপগুলো অবমুক্ত করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, বন্যপ্রাণী ব্যবন্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম বিভাগীয় বনকর্মকর্তার কার্যালয়ের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র কর্মকর্তা নুর জাহান, চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডাঃ মোঃ শাহাদত হোসেন শুভ, চুনতি বন্যপ্রানী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনসহ অন্যান্যরা।


চুনতি বন্যপ্রাণী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, সাপগুলো চুনতির অভয়ারণ্য এলাকার নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।


তারা সেখানে পোকা-মাকড়সহ বিভিন্ন ধরণের খাদ্য গ্রহণ করতে পারবে।


বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের চুনতী রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত বন্যপ্রাণী ও জীব বৈচিত্র‍্য কর্মকর্তা নুরুজ্জাহান বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাপ্টিভ ব্রিডিং এর মাধ্যমে জন্ম নেওয়া ১৬টি বাচ্চা সাপ এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত ১০টি সাপ চুনতি অভয়ারণ্য এলাকার নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।


অভয়ারণ্য এলাকায় সাপগুলো নিরাপদে থাকবে।


লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেন , জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশে চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাপ্টিভ ব্রিডিং এর মাধ্যমে জন্ম নেওয়া ১৬ টি বাচ্চা সাপ এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত ১০ টি বয়স্ক সাপ চুনতির অভয়ারণ্য এলাকায় অবমুক্ত করা হয়েছে।


এই এলাকাটি সাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং এখানে তাদের খাদ্য রয়েছে। এছাড়া অবমুক্তকরণ এলাকাটি ঘনবনাঞ্চল সমৃদ্ধ হওয়ায় সাপগুলো পরিবেশের সঙ্গে বেড়ে উঠতে পারবে।

Tag
আরও খবর