চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ৯ লাখ ২৯ হাজার টাকা গবেষনা অনুদানের চেক বিতরণ।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের গবেষণা প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। এ পর্যায়ে ২৯ জন গবেষকের গবেষণা প্রকল্পের অনুকূলে ১ কোটি ৯ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। আজ ১৯ জুলাই (বুধবার) বেলা সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গবেষকদের হাতে চেক এবং সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ জ্ঞান সৃজন ও বিতরণ। আর এটা সম্ভব গবেষণার মাধ্যমে। তিনি শিক্ষকদের উদেশ্যে বলেন, গবেষণায় আরও বেশি মনোনিবেশ করতে হবে পাশাপাশি যুগোপযোগী গবেষণা ও ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বৃদ্ধি করতে হবে যাতে সমাজ, দেশ ও জাতি উপকৃত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় প্রথম দিক থেকেই গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় কিইউএস র‌্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে। এই র‌্যাংকিংয়ের অবস্থান ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও জাতির আকাক্সক্ষা হলো দক্ষ দেশপ্রেমিক ও জনশক্তি তৈরি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা। এই দক্ষ জনশক্তি গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়সমূহের। আমরা সবাই সেই আকাক্সক্ষা পূরণে কাজ করছি। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে মানসম্মত গবেষণা বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। বিগত ২০১৮-১৯ অর্থবছরে গবেষণার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ ছিলো  সেখানে বর্তমান ৪ কোটি টাকা শিক্ষকদের গবেষণার জন্য বরাদ্দ রয়েছে। তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে গবেষণায় বরাদ্দপ্রাপ্ত এই অর্থ জনগণের ট্যাক্সের টাকা। এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। গবেষণা যেনো মানসম্মত হয় এবং গবেষণালব্ধ ফল যেনো জনগণের কল্যাণে আসে সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। গবেষকদের শুধুমাত্র অভ্যন্তরীণ তহবিলের ওপর নির্ভর না করে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা থেকে তহবিল সংগ্রহের সুযোগ সৃষ্টি করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের যুগ্ম পরিচালক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী এবং সঞ্চালনা করেন যুগ্ম পরিচালক প্রফেসর ড. মোঃ আমিরুল ইসলাম। অনুদানপ্রাপ্ত গবেষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রভাষক আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অনুদানপ্রাপ্ত গবেষকরা উপস্থিত ছিলেন।

আরও খবর