নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে অংশ নিচ্ছে কক্সবাজারের ১৪ স্কুল

কক্সবাজারে আগামীকাল রোববার (২৩ জুলাই) শুরু হচ্ছে পুষ্টি-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব-২০২৩। “যোগ দাও যুক্তির মেলায়“-এই শ্লোগানে কক্সবাজারের আঞ্চলিক ভেন্যুতে অংশ নিচ্ছে কক্সবাজার ও বান্দরবান জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান । আগামীকাল রোববার সকাল সাড়ে আটটায় শহরের ‘ বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এই বিতর্ক উৎসব শুরু হবে।


উৎসবে অংশ নেয়া শিক্ষাপ্রতিষ্টান গুলো হচ্ছে, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়,বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ছনখোলা মডেল হাইস্কুল, পেকুয়া রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চবিদ্যালয়, পেকুয়া শিলখালী উচ্চবিদ্যালয়, রামু ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, রামু খিজারী আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, রামু বাঁকখালী উচ্চবিদ্যালয়, ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী, কক্সবাজার মডেল হাইস্কুল এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।


প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি করে বিতর্ক দল ( ৩ জন বিতার্কিক, ১ জন অতিরিক্ত সদস্য ও ১ জন মডারেটর) এবং দুটি ক্যাটাগরিতে নিম্নমাধ্যমিক ( ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) এবং মাধ্যমিক ( নবম ও দশম শ্রেণি) প্রতিটি ক্যাটাগরিতে ৩ জন করে মোট ৬ জন শিক্ষার্থী ‘ বিতর্ক কুইজ’ প্রতিযোগিতা অংশ নেবেন।


কক্সবাজার আঞ্চলিক ভেন্যুতে বিতর্কে বিজয়ী চ্যাম্পিয়ন দল এবং কুইজের দুটি ক্যাটাগরির সেরা ৩ জন করে মোট ৬ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবেন। উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা দিচ্ছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।


প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা বলেন, সংবাদ প্রকাশের পাশাপাশি প্রথম আলো বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। গণিত উৎসব, এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থদের সংবর্ধনা, ফিজিক্স অলিম্পিয়াড, বিজ্ঞান উৎসব, ভাষা উৎসব, গ্রোগ্রামিং কনটেস্টসহ নানা আয়োজনের মাধ্যমে আমাদের শিশু কিশোরেরা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠছে। এরই ধারাবাহিকতায় পুষ্টি ও প্রথম আলোর উদ্যোগে কক্সবাজারসহ দেশের ৪০টি আঞ্চলিক ভেন্যুতে বিতর্ক উৎসব চলছে।


কক্সবাজার আঞ্চলিক ভেন্যুতে বিতর্ক উৎসবের সমন্বয় করছেন কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি বিতার্কিক মিঠুন চক্রবর্তী। বিতর্ক হবে সনাতনী পদ্ধতিতে।


বিতর্ক ও কুইজ শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি, টি-শার্ট, মেডেল, বারোয়ারি বিতর্কে সেরা বিতার্কিককে ক্রেস্ট, টি-শার্ট ও মেডেল এবং কুইজ বিজয়ী ৬ জনকে টি-শার্ট, মেডেল এবং বিতর্কে অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে।


যেসব বিষয়ে বিতর্ক হবে


# প্রথম রাউন্ড :


১. মাদকমুক্ত রাখার ক্ষেত্রে পরিবার নয়, শিক্ষকদের ভূমিকাই প্রধান।


# দ্বিতীয় রাউন্ড :


১. তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার পাঠাভ্যাস নষ্ঠ করছে।


# সেমিফাইনাল :


১. এই সময়ে মেধাবী মানুষের চেয়ে মানবিক মানুষই বেশি দরকার।


২. শিশুদের অনলাইন নেতিবাচক আচরণের জন্য প্রধানত অভিভাবকই দায়ী।


# ফাইনাল :


১. পরিবেশ রক্ষায় ব্যক্তির ভূমিকাই প্রধান।


২. প্রাথমিক পযায়েই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াশিক্ষা বাধ্যতামূলক করা উচিত।


# জরুরি প্রয়োজনে : ০১৭১৩-১০৩৮৭৬

Tag
আরও খবর