রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

চকরিয়া কোরক বিদ্যাপীঠ আন্ত:হোস্টেল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

অতীতের ন্যায় চলতি বছরেও দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কক্সবাজারের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়েছে আন্ত:হোস্টেল ফুটবল টুর্ণামেন্ট’২০২৩। বিদ্যালয়ের হোস্টলে অবস্থানরত শিক্ষার্থীদের পড়া-লেখার মানোন্নয়নের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীকে উদ্ধুদ্ধ রাখতে এই বছরও বিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ভাবে এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেন।


শনিবার (২২জুলাই) বিকাল ৪টায় কোরক বিদ্যাপীঠের মাঠে আনুষ্ঠানিক ভাবে এ টূর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।


জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল করিম সাঈদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।


চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে ও মাস্টার শাহ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব সাংবাদিক এম.মনছুর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবচার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক শওকত হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও টুর্ণামেন্ট কমিটির সদস্য নুরুল মোক্তাদির লিটন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের, চকরিয়া কোরক বিদ্যাপীঠের হোস্টেল সুপার মাষ্টার শফিউল আলম প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় ফুটবল লীগ পদ্ধতির ন্যায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের

আন্ত:হোস্টেল ফুটবল টূর্ণামেন্টে শিক্ষার্থীদের ছয়টি দলে ভাগ করা হয়। দল গুলো হচ্ছে, বাকঁখালী, মাতামুহুরী, যমুনা, সুরমা, কর্ণফুলী ও পদ্মা দল। আয়োজিত টুর্নামেন্টে খেলায় সার্বিক তত্বাবধানে রয়েছে হোস্টেলের অফিস সহকারি শহীদুল ইসলাম ও খেলার রেফারির দায়িত্ব পালন করেন জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য আবু নোমান। উদ্বোধনী খেলায় মুখোমুখি হন মাতামুহুরী দল বনাম বাঁকখালী দল। উদ্বোধনী খেলায় বাঁকখালী দল ১-০ গোলে মাতামুহুরী দলকে হারিয়ে বিজয়ী হন।##

Tag
আরও খবর