দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

পলাশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন

পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান 


                 নরসিংদীর পলাশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন  উপলক্ষে পলাশ উপজেলা চত্বরে র‍্যালী ও আলোচনা সভা এবং প্রদর্শনী কার্যক্রম পালিত হয়েছে। 
         ২৩ জুলাই ২০২৩ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় পলাশ উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা রবিউল আলম এর সভাপতিত্বে  
"সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন"
জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পলাশ উপজেলার প্রতিটি দপ্তরের কার্যক্রম প্রদর্শনী, তাৎক্ষণিক সেবা প্রদান, র‍্যালী, আলোচনা সভা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে এক মেলার আয়োজন করা হয়েছে। 
             উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। অনুষ্ঠানের শুরুতে উপজেলার প্রধান সড়কগুলোতে র‍্যালী প্রদর্শিন করেন এবং পরবর্তীতে উপজেলা সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার প্রতিটি দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় পলাশ উপজেলা প্রেসক্লাব,পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম ও পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত থেকে উপজেলা পরিষদের প্রতিটি দপ্তরের প্রদর্শনী কার্যক্রম উপভোগ করেন। 
আয়োজনেঃ উপজেলা প্রশাসন, পলাশ -নরসিংদী। 
Tag
আরও খবর