চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতিসংঘের খাদ্য ব্যবস্থা শীর্ষ সম্মেলনে যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-07-2023 01:16:58 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ব্যবস্থা সামিট+২ স্টকটেকিং মোমেন্টে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ ইতালিতে পৌঁছেছেন।

কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করে কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ ঘন্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় ১টা ৪০মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে) রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে ভোর ৫টা ৫ মিনিটে উড্ডয়ন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের (ইউএন) মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘের খাদ্য ব্যবস্থা +২ স্টকটেকিং মোমেন্ট (ইউএনএফএসএস+২) সম্মেলনে যোগ দিচ্ছেন।

ইউএনএফএসএস+২ সম্মেলনটি ২৪-২৬ জুলাই রোম, ইতালিতে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) সদর দফতরে ‘সাসটেইনেবল ফুড সিস্টেম ফর পিপল, প্লানেট এন্ড প্রোসপারিটি : ডাইভার্স পাথওয়ে ইন এ শেয়ার্ড জার্নি’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হবে। ২০ জুলাই এক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ)-‘শক্তির ক্ষেত্রে সহযোগিতা’ এবং ‘সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি’ স্বাক্ষরিত হতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ২৪ জুলাই এফএও সদর দফতরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন।

ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, কৃষি বিশেষজ্ঞ, খাদ্য উৎপাদনকারী, বিজ্ঞানী, গবেষক ও অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন।

একই দিন সন্ধ্যায় তিনি এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন।

এফএও মহাপরিচালক কু ডংইউ এবং ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) এর প্রেসিডেন্ট আলভারো লারিও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

২৫ জুলাই প্রধানমন্ত্রী ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলনে’ যোগ দেবেন।

এ ছাড়া শেখ হাসিনার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। সেখানে সমঝোতা স্মারক সই হবে।

তিনি ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি কমিউনিটি সংবর্ধনায় যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ইউএনএফএসএস+২-এ যোগ দেবেন।

২৬ জুলাই প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রোম ত্যাগ করার কথা রয়েছে। 

২০২১ সালের ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘ইউনাইটেড নেশনস ফুড সিস্টেমস সামিটে’ গৃহীত সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার লক্ষ্যে ইউএনএফএসএস+২ শুরু হচ্ছে।

২০২১ ইউএন ফুড সিস্টেম সামিটে, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এবং তিনি সেখানে পাঁচ দফা সুপারিশ প্রস্তাব করেন। সূত্র: বাসস

আরও খবর