দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত‍্যুদন্ড

 স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত‍্যুদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
২৪জুলাই সোমবার দুপুর ২টায় দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাবিদ হোসেন এ রায় দেন।
মামলার এজাহার সুত্রে জানা যায় ২০০৯সালে দিনাজপুর সদর উপজেলার মাধবপুর চিড়াকুঠি পাড়ার শ্রী লালু চন্দ্র রায়ের ছেলে প্রভাত চন্দ্র রায়ের সাথে ববিতা রানী রায়ের পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়।বিয়ের পর থেকেই তাদের মধ‍্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।প্রায়ই রাতেই প্রভাত চন্দ্র নেশা করে এসে তার স্ত্রী ববিতা রানীকে শারীরিকভাবে নির্যাতন চালায়।নির্যাতনের মাত্রা দিনদিন বেড়ে যাওয়ায় স্ত্রী ববিতা তার সাথে থাকতে অস্বীকৃতি জানায়।এভাবেই চলাকালীন ২০১৭সালে স্বামী প্রভাত চন্দ্র রায়  তার স্ত্রী ববিতা রানী রায়কে প্রচন্ড আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করায় ঘটনাস্থলেই ববিতা রানীর মৃত‍্যু হয়।ববিতা রানীর বোন বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেন।
একাধিক সাক্ষ গ্রহন শেষে আসামীর উপস্থিতে মৃত‍্যু দন্ডের আদেশ দেন বিচারক জাবিদ হোসেন।
সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মো: রবিউল ইসলাম রবি।

Tag
আরও খবর